1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে কিশোর গ্যাংয়ের হামলা, আহত ২

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২১৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে গিয়ে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন দুই কিশোর। মঙ্গলবার (৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন  কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

আহতরা হলেন— নগরীর ছোটরা এলাকার বাসিন্দা ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব (১৮) এবং রানীর বাজার এলাকার বাসিন্দা কালেক্টরি স্কুল অ্যান্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ইরফান (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ধর্মসাগর পাড়ে ঘুরতে গিয়ে সাকিব ও ইরফানের সঙ্গে সেখানে অবস্থানরত কয়েকজন কিশোরের ধাক্কা লাগে। এ সময় বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই কিশোররা নিজেদের র গ্রুপের সদস্য পরিচয় দিয়ে আরো কয়েকজনকে ডেকে এনে সাকিব ও ইরফানের ওপর সুইচ গিয়ার দিয়ে মাথায় ও পায়ে এলোপাতাড়ি হামলা চালায়।
হামলার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের মারধর করে আহত করে। এ সময় আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ধর্মসাগর পাড় এলাকায় কিশোর গ্যাংয়ের আনাগোনা ও দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা ও রাতের সময় বিভিন্ন গ্রুপের কিশোররা সেখানে জড়ো হয়ে প্রায়ই ছোটখাটো ঝামেলা ও মারামারির ঘটনা ঘটাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ধর্মসাগর পাড় কুমিল্লা নগরীর একটি গুরুত্বপূর্ণ বিনোদনকেন্দ্র। প্রতিদিন অসংখ্য মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন। কিন্তু কিশোর গ্যাংয়ের এমন দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে ওসি কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ওই এলাকারয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ধর্মসাগর এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। আজ শুক্রবার কুমিল্লায় পুলিশ কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

জান্নাতুল ফেরদৌস কুমিল্লা
৬-৩-২০২৬

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD