1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার–কর্মশালা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার–কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পঠিত

 

 

নেকবর হোসেন

কুমিল্লায় গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে মঙ্গলবার (৪ মার্চ) কুমিল্লা সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুঃ রেজা হাসান।
বক্তারা বলেন, গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করতে অপসাংবাদিকতা প্রতিরোধ জরুরি। সত্যনিষ্ঠ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সেমিনার সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিক মান উন্নয়নে সহায়ক হবে বলেও তারা মত প্রকাশ করেন।
কর্মশালা ও সেমিনারের শেষাংশে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। পরে তিনি কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানটির আয়োজনে ছিল বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সার্বিক সহায়তায় ছিল জেলা প্রশাসন, কুমিল্লা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD