স্টাফ রিপোর্টার।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়। তাহলে রাজপথে নামার হুশিয়ারি উচ্চারণ করেন। সংবিধানের দোহাই দিলে ফ্যাসিষ্ট শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। বর্তমান সরকার কি তা মেনে নেবেন। অযথা জল গোলা না করার আহবান জানান।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কুমিল্লা নগরের স্টেশন ক্লাবে এনসিপির কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাইগণভ্যূত্থানের আকাঙ্খা ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষে জাতীয় নাগরিক পাটি(এনসিপি) সারাদেশে ১০দিনব্যাপি কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন-যদি জুলাই সনদকে নিয়ে প্রশ্ন ওঠে তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রীত্ব নিয়েও প্রশ্ন ওঠবে হবে বলে মন্তব্য করেন তিনি।
এতে বক্তব্য রাখেন-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,এনসিপির দক্ষিাণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম,যুগ্ন মূখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, এসসিপির কুমিল্ল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: আতাউল্লাহ,জাতীয় যুবশক্তির আহবায়ক মো: তারিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ আরো অনেকে।