1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী (ডায়াবেটিস সচেতনতা দিবস) উপলক্ষে ‘রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় (Safe fasting for the diabetic) শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২রা মার্চ সোমবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে উক্ত সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির অনারারি কনসালটেন্ট ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম । বিশেষ অতিথি ছিলেন , কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আবদুল লতিফ, গাইনী বিশেষজ্ঞ দিলরুবা আক্তার, কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জহির উদ্দিন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আ. হ. ম তাইফুর আলম।
এ সময় কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD