1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে এমপি হাসনাত আব্দুল্লাহ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে এমপি হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে ছুটে গেলেন এমপি হাসনাত আব্দুল্লাহ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার রসূলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পীর্জা বাড়িতে আগুনে পুড়া ঘর পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার রাত ১০ টায় ঐ এলাকার জাহাঙ্গীর আলমের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তার দুটি ঘর ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখে আমরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকায় ঘরের ভেতরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেবীদ্বারের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে গিয়ে বলেন, আমরা আপনাদের পাশে আছি। আপনারা আগামীকাল থেকে ঘর নির্মাণের কাজ শুরু করেন। আমি ইউএনও মহোদয়ের সাথে কথা বলে কিভাবে আপনাদের সহযোগিতা করা যায় তা করবো ইনশাআল্লাহ। আপনারা নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD