1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা  - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎গত বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।

সভায় আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,আলোচনা সভা, দোয়া মাহফিল সহ দিবসটি যথাযোগ্য মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পালনে সংশ্লিষ্ট সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের করণীয় নির্ধারণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সরকারি কমিশনার ভূমি তারেক রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ রাগীব হাসান, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জোহরা খাতুন, পরিবার কল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, ডাক্তার সোহেল রানা (ইউনানী), আব্দুল হালিম, জাহিদ হাসান, আব্দুল মতিন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD