1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পঠিত
আয়শা রহমান প্রজ্ঞাঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 

পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিনের নেতৃত্বে দেবীদ্বার নিউমার্কেট এলাকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লা প্রসিকিউশনের পরিদর্শক আরিফ উদ্দিন প্রিয়, দেবীদ্বার থানার এসআই আবু তাহেরসহ একদল পুলিশ। অভিযানে বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় প্রতিষ্ঠানকে ছয় মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় কালিপদ স্টােরকে ৫ হাজার টাকা, জামাল স্টোরকে ৫ হাজার টাকা, রাসেল পোল্ট্রিকে ৩ হাজার টাকা। খাবারের মেয়াদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ৪১ ধারায় ইব্রাহিম স্টোরকে ১০ হাজার টাকা, হরে কৃষ্ণ সাহা ৫ হাজার টাকা, জামাল স্টোরকে ৫ হাজার টাকাসহ ছয়টি মামলায় সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা নগদ আদায় করা হয়। এসময় ব্রাদার্স সিএনজি পাম্পে অভিযানে ডিজিটাল মিটার ও এনালগ সিস্টেমে অসঙ্গতি না পাওয়ায় কোনো জরিমানা করা হনি।

সাধারণ ক্রেতারা জানায়, রমজান মাসে কিছু অসাধু ব্যাবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পন্যের দাম বৃদ্ধি করে। এসব অনিয়ম দূর করতে পারলে সাধারণ জনগণ একটু স্বস্তিতে থাকতে পারবে। সেজন্য নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ভোক্তারা।

এবিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের এই অভিযান। এছাড়াও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD