1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় টিসিবি পণ্যে ওজনে কারচুপির অভিযোগ: ডিলারের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে আবেদন - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় টিসিবি পণ্যে ওজনে কারচুপির অভিযোগ: ডিলারের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে আবেদন

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা মহানগরীর কোতোয়ালি মডেল থানা সংলগ্ন পুকুরপাড় এলাকায় টিসিবি (ট্রডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রিতে ব্যাপক অনিয়ম ও ওজনে কারচুপির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ডিলার ‘এনাম’ ও তার কর্মীদের বিরুদ্ধে ওজনে কম দেওয়া এবং সাধারণ ক্রেতাদের ঠকানোর অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক সচেতন নাগরিক।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আদর্শ সদর থানাধীন পুকুরপাড় এলাকায় টিসিবির ট্রাক সেলের (ট্রাক নং- ঢাকা মেট্রো-ড-১১-৯৭১৯) মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য প্যাকেজ আকারে বিক্রি করা হচ্ছিল। ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম খেজুরের প্যাকেজ মূল্য ৫৯০ টাকা নির্ধারিত থাকলেও ক্রেতাদের ওজনে কম দেওয়া এবং সাধারণ ক্রেতাদের ঠকানোর অভিযোগ ওঠে।

অভিযোগকারী ওমর কাইয়ুম জানান, তিনি একটি প্যাকেজ ক্রয় করার পর পণ্যের ওজন নিয়ে সন্দেহ পোষণ করেন। পরবর্তীতে স্থানীয় একটি ফার্নিচারের দোকানের ডিজিটাল পাল্লায় মেপে দেখা যায়, ২ কেজি মশুর ডালে ২০০ গ্রাম, ১ কেজি চিনিতে ১০০ গ্রাম এবং ৫০০ গ্রাম খেজুরে ৮০ গ্রাম পণ্য কম দেওয়া হয়েছে। তাৎক্ষণিক প্রতিবাদ করলে ডিলারের কর্মীরা তার পণ্য বদলে দিলেও অন্যান্য সাধারণ ক্রেতাদের ক্ষেত্রে একই কারচুপি অব্যাহত রাখে।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা মোঃ আজাদ সরকার লিটন ও মোঃ মনির হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, ডিলারের কর্মীরা অনেক পণ্য কার্টুনে লুকিয়ে রেখে “মাল শেষ” বলে দ্রুত স্থান ত্যাগ করে। ক্রেতারা অভিযোগ করেন, প্রতিটি প্যাকেজেই গড়ে ৩৫০-৪০০ গ্রাম পণ্য কম দিয়ে ডিলার অবৈধভাবে বিপুল পরিমাণ পণ্য আত্মসাৎ করছেন। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী ওমর কাইয়ুম আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি ডিলারের লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগটি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি ভর্তুকি মূল্যের পণ্যে এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD