1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভালবাসা দিবস উপলক্ষে কুমিল্লায় ফুলের দোকানে দাম চড়া - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভালবাসা দিবস উপলক্ষে কুমিল্লায় ফুলের দোকানে দাম চড়া

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৭ বার পঠিত

সাকলাইন যোবায়ের ।।

আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার  ভ্যালেনটাইন ডে বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসা দিবস উপলক্ষে  দেশের বিভন্ন স্থানের মতো কুমিল্লাতেও ফুলের দোকান গুলোতে নানা রকমের বাহারি ফুলের  পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ভালবাসা দিবসের জন্য নগরীর কান্দির পাড়, পুলিশ লাইন, ঝাউতলা, রেসকোর্স, জিলাস্কুল রোড, রাজগঞ্জ, চকবাজার, তেলিকোনা চৌমুহনী, হাউজিং এস্টেট, নুরপুর এবং মোগলটুলিসহ নগরীর বিভিন্ন  জায়গায় ফুল বিক্রি করছেন মৌসুমী ফুল ব্যবসায়ীরা।

       

ভালোবাসা দিবসের আগের দিন শুক্রবার  বিকেল থেকেই ফুলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ভালোবাসার মানুষের জন্য ফুল কিনছেন তারা। সব বয়সী মানুষকে ফুল কিনতে দেখা গেলেও তরুণ-তরুণীদের ক্ষেত্রে এর আধিক্যই বেশি। হরেক রকমের গোলাপ, রজনীগন্ধা, বেলি,গাদফুল,জিপসি,রজনীগন্ধাগ্ল্যাডিয়টরসসহ নানা ধরণের ফুল বিক্রি হচ্ছে দোকানগুলোতে। তরুণীদের মাথার চুলে দেওয়ার জন্য বাহারি রকমের ফুলের বেড়ি বানিয়ে বিক্রি করছেন ক্রেতারা।

প্রতিটি গোলাপ প্রকার ভেদে ৩০ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর ফুলের মাথার বেড়ি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে।

ফুল কিনতে আসা নগরীর কান্দির পাড়ের বাসিন্দা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের  ছাত্রী সাবিহা  জানান ভালোবাসা দিবস তাই বান্ধবীরা ফুল কিনতে আসলাম। ফুলের বেড়ি মাথায় দিয়ে আমরা  ঘুরতে যাব।

নগরীর তেলিকোনা চৌমুহনীতে কথা হয় কলেজছাত্রী নায়লার সঙ্গে। তিনি জানান, ‘ভালোবাসা দিবসে ফুল কেনা একটি ট্রেডিশন হয়ে গেছে। তাই আমরা ফুল কিনতে এসেছি। অন্যদিনের তুলনায় দাম বেশি তারপরও কিনছি। বিভিন্ন ওকেশনে দাম বাড়বে এটাই স্বাভাবিক।’

   

তবে ক্রেতাদের অভিযোগ ফুলের দাম অনেক চড়া। অন্যসময়ের চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে ফুল।

তেলিকোনা চৌমুহনী এলাকার ফুল বিক্রেতা মো. হাসান জানান, ভালোবাসা দিবস উপলক্ষে আমরা ঢাকার শাহবাগ থেকে ফুল অন্যদিনের তুলনায় অনেক বেশি দাম দিয়ে কিনেছি। যার দরুন ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

কান্দিরপাড় এলাকার ফুল বিক্রেতা আবদুল হক জানান, ফুল হলো কাঁচামাল। তাই ফুল ব্যবসায় যেমন লাব আসে তেমন লোকসানও আছে৷

দাম বেশি রাখায় বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, পরিবহন খরচ ও ভালোবাসা দিবসের জন্য আমাদের বেশি দামে ফুল কিনতে হয়েছে। তাই আমরাও ক্রেতাদের কাছে একটু বেশি দামে বিক্রি করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD