1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান - Dainik Cumilla
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান সুষ্ঠু নির্বাচনে সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান -বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুকুরে লুকানো থেকে ৩টি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার কুমিল্লায় নির্বাচনী জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহবান- কুমিল্লা-০৬ আসনের জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন কুমিল্লা – ৪ দেবীদ্বারঃ হাসনাতের পক্ষে ভোট চাইলেন জুলাই যোদ্ধা শহীদ রুবেলের স্ত্রী আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো……ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের দেবীদ্বারে চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে বিএনপি – হাসনাত আব্দুল্লাহ ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার বৈধতা চায় বিএনপি : ড. খন্দকার মোশাররফ হোসেন আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই – বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

নেকবর হোসেন।। 
কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। নির্বাচন ডিউটিতে নিয়োজিত কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাইসহ সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদানসহ প্রয়োজনীয় করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।পরিশেষে পুলিশ সুপার নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে ব্রিফিং সমাপনী করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারগণ, সকল সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জগণসহ নির্বাচন ডিউটিতে আগত বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সম্মানিত সদস্যবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD