1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো......ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের - Dainik Cumilla
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা – ৪ দেবীদ্বারঃ হাসনাতের পক্ষে ভোট চাইলেন জুলাই যোদ্ধা শহীদ রুবেলের স্ত্রী আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো……ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের দেবীদ্বারে চাঁদাবাজ ও মামলাবাজদের দখলে বিএনপি – হাসনাত আব্দুল্লাহ ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার বৈধতা চায় বিএনপি : ড. খন্দকার মোশাররফ হোসেন আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই – বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী কুমিল্লা- ৪ দেবীদ্বারে নির্বাচনী সহিংসতা:  এনসিপির প্রার্থী হাসনাতের সমর্থকদের হামলায় বিএনপির ৩ সমর্থক আহত কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের দেবীদ্বারে ট্রাক প্রতীকের গণসংযোগ করা কালে বিএনপি নেতার মাইক কেড়ে নেয়ার অভিযোগ দেবীদ্বারে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত তিতাসে যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজন আটক

আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো……ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
এবার ১১ দলীয় ঐক্য সরকার গঠন করবে ইনশাআল্লাহ, হিসাব নিকাশ পরিস্কার। আমরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। আমাদেরকে নির্বাচিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নাঙ্গলকোটের প্রার্থী ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করলে নাঙ্গলকোট-লালমাই উপজেলার চেহারা পরিবর্তন হয়ে যাবে। যারা দুর্নীতিতে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে তারাও জাতীকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা আশ^াস দিচ্ছে। আমাদের দলের ২ মন্ত্রী দুর্নীতি মুক্ত থেকে প্রমাণ দিয়েছে জামায়াত দুর্নীতি মুক্ত দেশ গড়তে সক্ষম। তিনি আরো বলেন আমাদের এমপিরা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, কাউকে করতে দিবে না। জামায়াত-সহ ১১ দলীয় ঐক্য সরকার ঘঠন করলে এ দেশে দুর্নীতি থাকবে না। আমরা প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে বন্ধুত্বের রাজনীতি কায়েম করবো। নাঙ্গলকোট হাইস্কুল মাঠে সোমবার বিকালে কুমিল্লা-১০ আসনে ১১ দলীয় ঐক্য সমর্থীত জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা’র প্রার্থী ইয়াছিন আরাফাতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এসব কথা বলেন। জনসভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে দাঁড়িপাল্লা’র প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।

নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটি এম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির এডভোকেট শাহজাহান, এনসিপি যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, জামায়াত নেতা ড. দেলোয়ার হাসেন, ছাত্রশিবির কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী, জামায়াত নেতা সিআইপি এনআরবি গোলাম কবির ভূঁইয়া, ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহম্মেদ, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ও ডাকসু এজিএস মুহিউদ্দিন খান, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ, সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেন, খেলাফত মজলিস কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মাওলানা নুরুল আমিন ভূঁইয়া, লালমাই উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুন নূর, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা সোলায়মান মীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত নেতা আমিনুল হক মাওলা ও উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারী মাওলানা ইয়াছিন মজুমদার।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD