
আয়শা রহমান প্রজ্ঞা : দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
সারা দেশের আলোচিত একটি আসন হচ্ছে কুমিল্লা-৪ দেবীদ্বার আসন। হাসনাতের কারণে পুরো দেশের মানুষ চেয়ে আছে আসনটির দিকে।
তবে এ আসনের বিএনপির প্রার্থী সাবেক টানা চার বারের নির্বাচিত সাংসদ ও বিএনপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিলের পর জয়ের দারপ্রান্তে ছিলেন হাসনাত আব্দুল্লাহ।
এরই মধ্যে বিএনপি দলীয় জোটের ‘গণঅধিকার পরিষদের’ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন আলোচনায় আসেন। কিন্তু গনঅধিকার পরিষদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমঝোতায় বিএনপির সমর্থন পায় ‘ট্রাক প্রতীকের প্রার্থী। সমর্থন পাওয়ার পর দেবীদ্বারের রাজনীতিতে আভ্যন্তরীণ দ্বন্দ্বে চার ভাগে বিভক্ত বিএনপি এখন ঐক্যবদ্ধ হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গুনাইঘর গ্রামে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর নিজ বাড়ির ‘শহীদ জিয়া মিলনায়তনে’ আয়োজিত এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
ওই কর্মী সমাবেশে উপজেলা বিএনপির চার শীর্ষ নেতা বিএনপির চার শীর্ষ নেতা সাবেক চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মূন্সী, বিএনপি জাতীয় নির্বাহী জাতীয় কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি মো. সাঈদুর রহমান লিটন, বিএনপি ঢাকা গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও তিতমীর কলেজ ছাত্র সংসদের সাবেক জি,এস আব্দুল আউয়াল খান একাট্টা হয়ে, ‘গণঅধিকার পরিষদ’র মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন পক্ষে অবস্থান নেন।
তাদের এ একাট্টায় চাপে পড়েছে এনসিপির হাসনাত আব্দুল্লাহ। এদিকে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হাসনাত আব্দুল্লাহ। জনপ্রিয়তায় পিছিয়ে নেই তিনি। অধিকাংশ তরুণদের প্রথম পছন্দ শাপলা কলি। তিনিও জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী।
অপরদিকে সদ্য বিএনপির সমর্থন পাওয়া ট্রাক মার্কার জসিম উদ্দিন বেশ ফুর ফুরে।
শুক্রবার বিকেল থেকেই বিএনপি নেতাদের নিয়ে গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন। টার্গেট কিভাবে আসনটি বিএনপি’র নিজ জোটের বিজয়ীদের তালিকায় নেওয়া যায়। তবে আসনটিতে ভোটের ফলাফল কেমন হবে জানতে হলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬০৩ জন এবং পোস্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন। এ আসনে ভোট কেন্দ্র রয়েছে ১১৬ টি।