1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পঠিত

 

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর চেয়ারম্যান কর্ণেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, যে দলের নেতা বলে আমি দেশে যাবো কিনা আমার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে অন্য বিষয়ের উপর। অর্থাৎ মোদি সাহেব অনুমতি দিলে আসবে, মোদি সাহেব অনুমতি না দিলে আসবে না। আপনারা কি মোদির গোলাম? না। তাহলে চিন্তা করতে হবে, কোন পক্ষে যাবেন? মোদির গোলামের দিকে যাবেন, নাকি বাংলাদেশের জনগণের গোলামীর পক্ষে যাবেন। এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়।

নির্বাচনী জোট বিষয়ে তিনি বলেন, আমিও জামায়াতে যোগ দেই নাই, জামায়াতও এলডিপিতে যোগ দেয় নাই। আমরা দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কতগুলো কর্মসুচি নিয়েছি। কর্মসুচিগুলো হলো- আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবো। টেন্ডারবাজি বন্ধ করবো। দুর্নীতি বন্ধ করবো। ঋণখেলাপীদের জেলে আবদ্ধ করে ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করবো।

তিনি আরও বলেন, আমি বিএনপির নেতাকর্মীদের বলছি তোমরা লেখাপড়া কর, আর গুন্ডামী চলবে না। ডা. শফিকুর রহমানের সাথে বেয়াদবি করা চলবে না।
বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে।

কর্ণেল অলি আরও বলেন, বিএনপি ও আওয়ালীগকে জনগন প্রত্যাখান করেছে। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, তিনি মোদির কথায় চলাফেরা করে। ১১ দল ক্ষমতায় আসলে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব, ঋন খেলাপীদেরকে গ্রেফতার করব। দেশটাকে বাঁচাতে যুবকদের এগিয়ে আসতে হবে। যারা ভারতের গোলামী করে, তাদেরকে আর ভোট দিবেন না আপনারা।

তিনি আরও বলেন,
আমি ডা. শফিকুর রহমানকে অনুরোধ করব, ক্ষমতায় গেলে সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াবেন। শিক্ষিত ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি দুর্নীতিবাজদের ভোট দিবেন, নাকি ন্যায়-ইনসাফের পক্ষে ভোট দিবেন।

কর্ণেল অলি আহমেদ শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের উজিরপুর ইউনিয়নের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে ও জামায়াত নেতা নুরে আলম খন্দকারের পরিচালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বক্তব্যে তিনি বলেন, এ নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয়। এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। বাংলাদেশ টিকবে কি টিকবে না তা নির্ধারণের নির্বাচন। দেশকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাস মুক্ত করতে হলে ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিতে হবে। ১১ দলীয় জোট সরকার গঠন করলে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাওলানা শাহজালাল, সেক্রেটারি খলিলুর রহমান, এনসিপি’র চৌদ্দগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়ক মো. মামুন মজুমদার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম, জামায়াত নেতা মহসিন কবির, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD