1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
যারা চাঁদাবাজিতে অভ্যস্থ  হয়ে গেছে তাদের দ্বারা দুর্নীতি দূর করা সম্ভব হবে না : নির্বাচনী জনসভায় ডা. তাহের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

যারা চাঁদাবাজিতে অভ্যস্থ  হয়ে গেছে তাদের দ্বারা দুর্নীতি দূর করা সম্ভব হবে না : নির্বাচনী জনসভায় ডা. তাহের

  • প্রকাশিতঃ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫১ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশ এখন দুইভাগে বিভক্ত। একদিকে ১১ দলীয় জোট। অপরদিকে অন্য একটি দল। ১১ দলীয় জোটে আছে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা কর্ণেল অলি আহমেদ বীর বিক্রমের দল, জুলাই বিপ্লবের সিপাহসালাহদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), দেশের প্রায় সকল ইসলামী দল ও সেসব দলের নেতৃবৃন্দ। ১১ দলীয় জোট হচ্ছে এমটি একটি জোট, যারা বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশের জন্য এক চ্যালেঞ্জিং সিচুয়েশন বিরাজ করছে। আমরা কী ৫৬ বছরের পুরনো অন্ধকারের দিকে পশ্চাতে হাটতে থাকবো? নাকি, আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাবো। এ সিদ্ধান্ত হবে আগামীর নির্বাচনে।

ডা. তাহের আরও বলেন, প্রথমে কেউ বলেছিল ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে না দেয়ার জন্য সংস্কারের প্রশ্নে। কিন্তু জনগণের এত চাপের ছোটে তাদের ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে। ওনারা বলেছিলেন বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, ইসলামের উত্থান হচ্ছে। আর এখন তারাই বলছে, আল্লাহ এবং রাসূল (সা.) এর আদর্শ অনুসারে, মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনা করবে। তারা যখন ক্ষমতায় ছিলো তখন বাংলাদেশ দুর্নীতিতে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল। এখন আবার তারা বলছে, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়লে তো আমাদের আপত্তি নেই। কিন্তু এই কথা কী ঠিক থাকবে? লক্ষণ আছে? নাই। কারণ, বিপ্লবের পরে সারা দেশে টেন্ডারবাজি ও চাঁদাবাজি কারা করেছে এটা সকলে জানে। সুতরাং যারা এটাতে অভ্যস্থ হয়ে পড়েছেন তাদের দ্বারা দুর্নীতি দূর করা সহজ হবে বলে মনে হয় না।

ডা. তাহের শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন জামায়াতের আমীর ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. মোশাররফ হোসেন বাহারের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আবুল কালাম আজাদ বাশার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, আবুল খায়ের, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, মমিনুল ইসলাম, খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্র পরিচালক হাফেজ জহিরুল ইসলাম, আবদুল মন্নান, কামাল পাশা, নুরে আলম, মাওলানা মুজাম্মেল মনোয়ার, শেখ আহমেদ, মাওলানা রেজাউল করিম, জসিম উদ্দিন মেম্বার, সৈয়দ আহমেদ, আহসান উল্যাহ, মামুনুর রশীদ, নুর হোসাইন মিয়াজী, মাওলানা আলী ওয়াক্কাছ, মো. রাসেল, মো. সাইদুর রহমান রিপন সহ শুভপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD