1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বড়ফতেপুর বাজারে বিএনপি'র জনসভা ‎ - Dainik Cumilla
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
যারা চাঁদাবাজিতে অভ্যস্থ  হয়ে গেছে তাদের দ্বারা দুর্নীতি দূর করা সম্ভব হবে না : নির্বাচনী জনসভায় ডা. তাহের হাসনাতকে হারাতে ‘ট্রাক প্রতীকে’র পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি’র ৪ শীর্ষ নেতা দেবীদ্বারে ইসনানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বড়ফতেপুর বাজারে বিএনপি’র জনসভা ‎ কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ যে সব বিষয় অগ্রাধিকার পেল দ্বীন মোহাম্মদের নির্বাচনে ইশতেহারে বুড়িচংয়ে বোরকা – দাড়ি নিয়ে কটুক্তির প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সংবাদ সম্মেলন  কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ দেবীদ্বারে ট্রাক প্রতীকের প্রার্থীকে নিয়ে গনসংযোগে নামলেন বিএনপি নেতা তারেক দেবীদ্বারঃ ভ্রাতৃকলহে থমকে আছে ২ কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়ক সংস্কার: এক বছর ধরে দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বড়ফতেপুর বাজারে বিএনপি’র জনসভা ‎

  • প্রকাশিতঃ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পঠিত


সাফায়েত উল্লাহ মিয়াজী, ‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
‎কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়ফতেপুর ভোটকেন্দ্র এলাকায় নির্বাচনী জনসভা শুক্রবার রাতে বড়ফতেপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে। ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল হাশেমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামুল হক মজুমদার।

‎নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম, নাঙ্গলকোট উপজেলা যুবদল নেতা এস.এম নাছির উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী মাঈন উদ্দিন, মৌকরা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাজাহান, সিনিয়র সহ সভাপতি ডাক্তার আল মামুন, ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ইউনিয়ন যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, ছাত্রদল নেতা জাকারিয়া ফারসি প্রমুখ।

‎এর আগে বিকালে ১নং ওয়ার্ডের বড়ফতেপুর, তেতৈয়া, ছোটফতেপুর, নারুয়া গ্রামে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট হামিদুল হক ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সদস্য এডভোকেট আবুল বাশার, এডভোকেট কামরুল ইসলাম-সহ আরো অনেকে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD