1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৮ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা মহানগরীর আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া পাসপোর্ট রোড খালপাড় এলাকায় এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে। নিহত মারুফ মিয়া (১৮) নেত্রকোনা জেলার মশুয়া গ্রামের আওলাত মুন্সীর ছেলে।

স্থানীয় ও সহকর্মী সূত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দুই যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খালপাড় এলাকার একটি আবাসিক ভবনের নির্মাণস্থলে প্রবেশ করে। তারা মারুফ মিয়াসহ চার শ্রমিককে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ভবনের বাইরে আরও কয়েকজন উপস্থিত থাকলেও কেউ তাদের উদ্ধার করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ।
আহতদের হাসপাতালে না নিয়ে ভবনের ঠিকাদার ও বাড়ির মালিক স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। সহকর্মীরা জানান, বিচার না হলে কাজ করবেন না বলে জানালে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
শ্রমিক শামসুল হক বলেন, আমরা চারজনই নেত্রকোনা থেকে কাজের জন্য কুমিল্লায় এসেছি। রাতের বেলা ডিবি পরিচয়ে দুইজন এসে আমাদের রুমে ঢুকে রড দিয়ে মারধর করে। পরে মালিককে জানালে তিনি ওষুধ কিনে দেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে মারুফ মারা গেলে আমাদের তিনজনকে একটি রুমে আটকে রাখা হয়। এরপর মরদেহ অ্যাম্বুলেন্সে করে কোথায় নেওয়া হয়েছে, আমরা জানি না।
অভিযোগ রয়েছে, মারুফের মৃত্যু নিশ্চিত হওয়ার পর বাড়ির মালিক ও সংশ্লিষ্টরা কাউকে না জানিয়ে অ্যাম্বুলেন্সে করে মরদেহ সরিয়ে নেন।
খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ও সদর সার্কেলের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তিন শ্রমিককে উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত মরদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি জানান, আমরা আসামিদের শনাক্ত ও মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD