1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বিপুল ভোটে ড. মোশাররফ হোসেনকে বিজয়ী করার আহ্বান-ড.মারুফ হোসেনের - Dainik Cumilla
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটের মাধবপুর সায়েম আজাদ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান নাঙ্গলকোটে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপি সহ সভাপতি-সহ ৮ বিএনপি নেতা নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের বিপুল ভোটে ড. মোশাররফ হোসেনকে বিজয়ী করার আহ্বান-ড.মারুফ হোসেনের বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা; বিএনপির বিরুদ্ধে অভিযোগ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনী র‍্যালি কুমিল্লা-৪ (দেবীদ্বার); হাসনাতের আসনে ট্রাকের গতি বাড়াতে বিএনপির সমর্থন; হাসনাত আব্দুল্লাহ চাপে পড়তে পারেন একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে – ড. মোশাররফ হোসেন কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

বিপুল ভোটে ড. মোশাররফ হোসেনকে বিজয়ী করার আহ্বান-ড.মারুফ হোসেনের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার পঠিত

 

আবু কোরাইশ আপেল।

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.মারুফ হোসেন কুমিল্লা-১ আসনের একই দলের নির্বাচনী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানিয়ে। প্রচারণার ১৫তম দিনে মেঘনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে তিনি এই আহবান জানান।
বৃহস্পতিবার মেঘনা উপজেলার ভাওরখোলা ও মানিকার চর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, দেশের ইতিহাসে জনগণের কথা সবচেয়ে বেশি ভেবেছে বিএনপি। ক্ষমতায় থাকুক কিংবা বিরোধী দলে সবসময়ই বিএনপি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আপসহীন ভূমিকা রেখেছে।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়, মানুষের জান-মালের নিরাপত্তা থাকে। এ বাস্তবতা জনগণের কাছে আজ স্পষ্ট। তাই সর্বত্র ধানের শীষের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে।
ড. খন্দকার মারুফ হোসেন আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জাতির ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, ক্লিন ইমেজের অধিকারী, উন্নয়নমুখী চিন্তার মানুষ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করলেই এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ ও পথসভায় ভাওরখোলা, ওমরাকান্দা, বৈদ্যনাথপুর, মাধপুর নোয়াগাঁও, মানিকার চর দরগাহ মাঠ, আমিরাবাদ ও বারহাজারী এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিটি পথসভা পরিণত হয় জনসমুদ্রে।
এসময় ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বিএনপির পথসভায় অংশ নিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন ঘোষণা করেন। এতে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথসভা ও গণসংযোগে অংশ নেন। মেঘনা উপজেলায় এখন যেন সর্বত্র ধানের শীষের পক্ষে এক আলোকিত প্রত্যাশার মিছিল—যেখানে মানুষের কণ্ঠে কণ্ঠে উঠে আসছে পরিবর্তনের আহ্বান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD