1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের ঈদের উপহার দিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের ঈদের উপহার দিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৪২৮ বার পঠিত

শামীম রায়হান॥

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের ঈদের উপহার হিসেবে ৫শ লুঙ্গি দিলেন দেশ সেরা দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন। রবিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লাহ -আল-মামুন এর কাছে ৫শ নতুন লুঙ্গি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন,ঈদের দিন সবাই নতুন পোশাক পরলেও বন্দীরা এ সুযোগ থেকে অনেক সময় বঞ্চিত হয়ে থাকে। ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে খুশি। তাই তাদের মাঝে এই উপহার তুলে দিতে পেরে আমি আনন্দিত।’

তিনি আরো বলেন,পরিবার-পরিজন ছাড়া ঈদ উদযাপন করতে হয় বন্দীদের। এতে তাদের মনের মধ্যে যে দুঃখ কাজ করে থাকে তাতে আমরাও দুঃখিত হই। ঈদের বিশেষ একটা দিনে তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিছুটা হলেও আমি তৃপ্তি পাবো।

তারা সংশোধিত হয়ে নতুন ও সুন্দর একটি জীবন গড়ে তুলবেন, এটা আমাদের প্রত্যাশা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD