1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা- ৪ (দেবীদ্বার) “ব্যানার পোড়াইয়া পোস্টার ছিড়া আর ভয় দেখাইয়া গণজোয়ার থামানো যাবে না”- হাসনাত আব্দুল্লাহ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা- ৪ (দেবীদ্বার) “ব্যানার পোড়াইয়া পোস্টার ছিড়া আর ভয় দেখাইয়া গণজোয়ার থামানো যাবে না”- হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪২ বার পঠিত

আয়শা রহমান প্রজ্ঞাঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 

কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তার নিজ ইউনিয়নে নির্বাচনী ব্যানার পোড়ানো ও কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুারি) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
ওই উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,- “আমার নিজ ইউনিয়নে আমার ব্যানারে আগুন লাগাইয়া, পোষ্টার ছিরা, কর্মীদের ভয় দেখাইয়া গণজোয়ার থামাইতে পারবে না।”
হাসনাত আব্দুল্লাহ বলেন,- “গতকাল (সোমবার ২ ফেব্রুয়ারি রাতে) আমার নিজ ইউনিয়ন রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে আমার ব্যানারে আগুন লাগাইয়া দিছে। বুচ্ছেন ? কেরসিন ঢাইল্যা আগুন লাগাইয়া দিছে। আচ্ছা ব্যানার পোড়াইয়া কি আমাদের মানুষের সাথে যে, আমাদের গণজোয়ার, এটা থামাইতে পারবে? মানুষ ব্যানার পোড়াইয়া, পোস্টার ছিড়া, আমাদের কর্মীদের ভয় দেখাইয়া, আমাদের কর্মীদের থামাইয়া দিতে পারবে?”
তিনি আরও বলেন,- “আপনারা যারা ব্যানার পোড়াইতেছেন? যারা আমাদের কর্মীদের মারতেছেন- বরকামতা ৮ নাম্বার ওয়ার্ডের আমাদের এক কর্মীকে গতকাল রাতের বেলায় আক্রমন করেছে। আপনারা যারা দুনিয়াতে অনিষ্ঠ করবেন, আপনারা জমিনের উপর বিশৃংখলা করবেন, আপনাদের বিচার আল্লাহ করবেন। আপনারা আমাদেরকে মজলুম বানাচ্ছেন, মজলুম আর আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। মজলুম যখন আহ্ করে, দুঃখ প্রকাশ করে, ঐটাই আল্লাহর কাছে পৌছায়ে যায়।”
তিনি বলেন,- “আপনাদের অভ্যাসবসত: যেই ধরনের জালেমিপনা করেছেন, এগুলার বিচার আল্লাহ আপনাদের জমিনে করবেন ইনশাল্লাহ।”
এর আগে ব্যানার ছেঁড়ার একটি ঘটনার প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন,- “গতবার কোরবানি ইদে আমি ইদ করতে আসছিলাম দেবীদ্বার, সারা দিন ছিলাম। কোরবানি ইদের আগের দিন দেবীদ্বার আমার একটা ব্যানার টাঙ্গানো ছিল। ব্যানার টাঙ্গায় না? ইদ মোবারক জানাইয়া পোলাপাইন সখ কইরা একটা ব্যানার টাঙ্গাইছিল- হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দেবীদ্বারবাসীকে ইদ মোবারক জানাই।”
তিনি বলেন,- “এরকম একটি ব্যানার নিউমার্কেট চত্তরে লাগানো হইছিল। কোরবানি ইদের আগের দিন বিকাল বেলা কিছু পোলাপাইন ব্যানারটারে এমনভাবে কোবান কোবাইছে, মনে হইতেছে একটা মানুষ কোপাইতেছে। মনে যত ক্ষোভ আক্ষেপ, যা আছে- সব ব্যানারের উপর দিয়া গেছে। ব্যানারের উপর একটা মানুষের যে কত ক্ষোভ হইতে পারে-চিন্তা করেন। ব্যানারকে কোপাইছে একদম দিন দুপুরে।”
ওই ঘটনার পরিণতি প্রসঙ্গে তিনি বলেন,- “যারা ব্যানারটা কোপাইছে এবং তাদের মাঝখানের একজন মাদকের মামলায় এখন জেলখানায় আছে। আর্মি কয়দিন আগে ধরছে, মাদকসহ ধইরা জেলখানায় পাঠাইছে। আর কিছু যারা ব্যানারটারে কোপাইছিল- ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহর কি বিচার- দুনিয়ার মধ্যে, তারা এখন নির্বাচনের ক্যাম্পেইন করতে পাছেনা।”
ওই ঘটনায় তিনি বলেন,- “আমি কিছু বলি নাই, আমি একটা মিছিলও করি নাই। আমি একটারেও কিছু বলি নাই। আমি শহীদ ভাইয়েরে একটা ফোন করেছিলাম। ভাই, আমি দেবীদ্বারে আমার কি একটা ব্যানার লাগাইবার অধিকার নাই? ৃ আমি বিএনপির বড় নেতার কাছে ফোন দিছিলাম, বলছিলাম,- ভাই, আমার একটা ব্যানার লাগাইতে। বলেন,- চুপ থাক, আল্লাহ দেখতাছে। আমি চুপ ছিলাম, আল্লাহ বিচার করছে।”
উক্ত উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়েতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়েতের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD