1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আজ প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহ.)-এর ১২তম মৃত্যুবার্ষিকীে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আজ প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা আবুল হাশেম (রহ.)-এর ১২তম মৃত্যুবার্ষিকীে

  • প্রকাশিতঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পঠিত
আয়শা রহমান প্রজ্ঞা:  দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (রহ.)-এর ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তারনিজ বাড়িতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলাধীন সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা ছিলেন। কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলার ধর্মপ্রাণ মুসলমানদের কাছে তিনি একজন জনপ্রিয় মুফাসসিরে কুরআন ও ওয়ায়েজ হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর অশ্রুসিক্ত ও হৃদয়স্পর্শী বয়ান অসংখ্য মানুষের অন্তরে ঈমানি চেতনা জাগ্রত করেছে।
২০১৪ সালের ০২ ফেব্রুয়ারি দেবীদ্বার উপজেলার আবদুল্লাাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। দোয়া ও মুনাজাতরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই তিনি ইন্তেকাল করেন। তাঁর আকস্মিক ইন্তেকালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
তাঁর স্মরণে আগামী ৩০ মার্চ ২০২৬, সোমবার ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে দেশবরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম তাশরিফ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এ উপলক্ষে তাঁর পরিবার ও অনুসারীদের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD