1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগনের বিজয়”-  হাসনাত আব্দুল্লাহ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগনের বিজয়”-  হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশিতঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 
ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনের বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ঋণখেলাপির অভিযোগে সর্বশেষ রায়েও মঞ্জুরুল আহসান মুন্সীর দেবীদ্বারে নির্বাচনী লড়াই থেকে ছিটকে পড়লেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশ নেওয়ার শেষ আইনি প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোেের্টর আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ রইল না তার।
ওই রায়ের প্রতিক্রিয়া হিসেবে একই আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ‘শাপলা কলি’র প্রার্থী ও এনসিপি দক্ষিনাঞ্চল’র মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেইজবুক একাইন্টে এক পোস্টে লিখেন, ‘বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগনের বিজয়।’
রবিবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে বিচারপতি মো. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এর আগে গত ১৭ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। তবে ২১ জানুয়ারি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন।
হাইকোর্টের রায়ের পরদিনই, ২২ জানুয়ারি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন বিএনপি মনোনীত এই প্রার্থী। আপিলের শুনানিতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে আইনজীবী হিসেবে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
শুনানি শেষে আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্তভাবে বহাল থাকে। রায় ঘোষণার পর আইনজীবীরা জানান, এ আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের আর কোনো আইনগত সুযোগ নেই।
এদিকে বিএনপির চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল খারিজ হওয়ার সংবাদে দেবীদ্বার সদরে অনুষ্ঠিত হয় এনসিপির সমর্থনে এক বিজয় মিছিল।
এই রায়ের মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণে নতুন হিসাব যুক্ত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ফলে কুমিল্লা- আসনে শক্ত কোন প্রার্থী না থাকায় সুনিশ্চিত বিজয়ের পথে হাসনাত আব্দুল্লাহ। তবে এ আসনে ভোটারদের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই আমেজ সংকটে পড়েছে।
উল্লেখ্য এ আসনে আরো প্রতিদ্বন্দ্বি প্রার্থী আছেন যারা তারা হলেন,  ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের (আপেল প্রতীক)’র ইরফানল হক সরকার, খেলাফতে মজলিশ’র (দেয়াল ঘড়ি প্রতীক)’র মো. মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোঃ আব্দুল করিম, গণঅধিকার পরিষদ (জিওপি)’র মোঃ আঃ জসিম উদ্দিন। ১১ দলীয় জোট প্রার্থী খেলাফতে মজলিশ’র (দেয়াল ঘড়ি প্রতীক)’র মো. মজিবুর রহমান মনোনয়ন প্রত্যাহার না করলেও তিনি হাসনাত আব্দুল্লাহর সমর্থনে ভোট চাচ্ছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD