1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৬ আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাছুম বিল্লাহ মিয়াজীর ব্যাপক নির্বাচনী গণসংযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-৬ আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাছুম বিল্লাহ মিয়াজীর ব্যাপক নির্বাচনী গণসংযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৬ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।

কুমিল্লা-৬ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মাছুম বিল্লাহ মিয়াজীর মোমবাতি প্রতীকের সমর্থনে কুমিল্লা মহানগরে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

৩১ জানুয়ারি (শনিবার) সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত নগরীর চকবাজার পৌর সুপার মার্কেট থেকে শুরু করে কাপড়িয়াপট্টি, রাজগঞ্জ, কান্দিরপাড় , পুলিশ লাইন , ফৌজদারি , প্রেস ক্লাব, পুনরায় রাজগঞ্জ ও চকবাজার হয়ে আলিয়া মাদ্রাসা রোড দিয়ে কাশারিপট্রি চৌমুহনী গিয়ে শেষ হয়।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, প্রকাশনা সচিব সৈয়দ মুহাম্মদ আবু আজম, জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওঃ মোঃ আব্দুল মান্নান, কেন্দ্রীয় শূরা সদস্য সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার সাবেক নেতা মোঃ নাজমুল হাসান সরকার,নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুহাম্মদ তাবারুক হোসাইন মিয়াজী , মাওঃ মোঃ সফিকুল ইসলাম শাহপুরী, মাওঃ মোঃ নুরুল ইসলাম সুমন, মজিবুর রহমান, অধ্যক্ষ মুফতি মোঃ আবুল হোসেন আল কাদরী, মাওলানা কবির হোসেন,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, বর্তমান সভাপতি মুহাম্মদ আজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দীন আলাল,কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, আবু ছালেহ বাঁধন, মুহাম্মদ শরীফ,মুহাম্মদ আদিপ সহ আহলে সুন্নাত, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, দেশের অন্যতম ইতিহাস ও ঐতিহ্যের শহর কুমিল্লা আজ অবহেলিত ও বঞ্চিত। এই কুমিল্লাকে উন্নত ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ, শান্তি ও ইনসাফ ভিত্তিক সমাজ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীককে বিজয় করতে কুমিল্লার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। তাঁরা, কোরআন – সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শে বিশ্বাসী, সূফীবাদী ,শান্তিপ্রিয় , তরিকতপন্থী সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD