1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের স্বাগত মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের স্বাগত মিছিল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আসছেন আগামী ৩১ জানুয়ারি। তাঁকে স্বাগত জানিয়ে মহাসড়কে স্বাগত মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার বাজারে এ উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান। মিছিল শেষে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মো. আবদুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোশারফ হোসেন ওপেল, জামায়াত নেতা ভিপি মো. জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম লিটন, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আহসান উল্লাহ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন জানান, আগামী ৩১ জানুয়ারী (শনিবার) সকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় আহবায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হক ও ঢাকসু’র ভিপি সাদিক কায়েম। জনসভায় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক নেতাকর্মীবৃন্দ ও চৌদ্দগ্রামের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD