1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ ঘোষণা হবে আগামী ৩০ জানুয়ারির জনসভায় -জামায়াতে ইসলামী মহানগরীর নেতৃবৃন্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ ঘোষণা হবে আগামী ৩০ জানুয়ারির জনসভায় -জামায়াতে ইসলামী মহানগরীর নেতৃবৃন্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

 

নেকবর হোসেন

মঙ্গলবার ২৭ জানুয়ারি সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে আগামী শুক্রবার ঐতিহাসিক নির্বাচনী জনসভা উপলক্ষে প্রস্তুতিমূলক কাজের পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ। আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) কুমিল্লা মহানগরীর উদ্যোগে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
নেতারা জানান, জনসভায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। জনসাধারণের সুবিধার্থে মাঠে থাকবে জরুরি চিকিৎসা সেবা ক্যাম্পসহ তাৎক্ষণিক সমস্যার সমাধান ব্যবস্থা।
এ জনসভায় দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ কুমিল্লার ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন। গত দেড় বছর ধরে কুমিল্লার আনাচে–কানাচে ঘুরে সাধারণ মানুষের কথা শুনে তাদের চাহিদা ও প্রত্যাশা তিনি তুলে ধরবেন বলেও জানা গেছে। কুমিল্লাবাসীর দাবি—একজন সৎ ও দূরদর্শী নেতৃত্ব যিনি কুমিল্লাকে একটি আধুনিক ও প্রথম শ্রেণীর শহরে উন্নীত করতে কাজ করবেন।
নেতারা বলেন, কুমিল্লার ঐতিহ্য ও সম্ভাবনা অনেক। ত্রিপুরার সাবেক রাজধানী কুমিল্লা আজও বিভাগ হতে পারেনি। একসময় চালু বিমানবন্দর থাকলেও তা বন্ধ হয়ে গেছে। যানজটসহ নগর ব্যবস্থাপনায় নাজুক পরিস্থিতিতে কুমিল্লাবাসী সঠিক নেতৃত্বের অপেক্ষায়। কুমিল্লা-ঢাকা সরাসরি রেললাইনসহ রেল, নৌ, স্থলবন্দর, বিমানবন্দর ও পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে কুমিল্লাকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা উপস্থাপন করবেন,
এছাড়াও গোমতী নদীকে কেন্দ্র করে নান্দনিক পর্যটন শিল্প ও কুমিল্লার ঐতিহাসিক কোটবাড়িকে কেন্দ্র করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি জনসভায় ঘোষণা করা হবে বলেও জানা গেছে। নেতারা আশা করেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কুমিল্লার এ অগ্রযাত্রা বাস্তবায়নের রোডম্যাপ জনসভায় উপস্থাপিত হবে।
দিনটি স্মরণীয় করে রাখতে কুমিল্লা টাউন হল মাঠে লাক্ষাধিক মানুষের উপস্থিতিতে শহর ইতিহাসের নতুন অধ্যায়ের সাক্ষী হবে বলে উল্লেখ করেন সংগঠনের নেতারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ, মহানগরী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান,সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেল, যুববিভাগের সেক্রেটারী মোঃ আবুল কালাম পাটোয়ারী সাংবাদিক সহিদুল্লাহ মিয়াজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD