1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারঃ ‘শিক্ষাই হোক কন্যার শক্তি- দেবীদ্বারে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের দৃঢ় অঙ্গীকার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারঃ ‘শিক্ষাই হোক কন্যার শক্তি- দেবীদ্বারে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের দৃঢ় অঙ্গীকার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/

বাল্যবিয়ে, যৌতুক ও মাদক,- এই তিনটি সামাজিক ব্যাধি থেকে মুক্ত সমাজ গড়তে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম। তিনি স্পষ্ট উচ্চারণে বলেন, উপযুক্ত বয়স ও শিক্ষা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কিশোরীদের আর কোনোভাবেই বিয়ের পিঁড়িতে বসানো যাবে না।

মঙ্গলবার দুপুরে দেবীদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত ‘নবীন বরণ ও ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন ও অঙ্গীকারাবদ্ধ করেন।

প্রধান অতিথি রাকিবুল ইসলাম বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, বৃত্তি প্রদানসহ নানা যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। অর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর স্বপ্নের পথে বাধা না হয়, সেজন্য রাষ্ট্র নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি বখাটেদের উৎপাত রোধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের সচেতন নজরদারি ও সহযোগিতায় প্রতিটি শিক্ষার্থীকে ভবিষ্যতে রাষ্ট্রের উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহীন আলম ও সালমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন, এস.এ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলী ইমাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাশেদা আক্তার এবং ভিড়াল্লা এসকে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম ভূঁইয়া, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মঈন উদ্দিন।

আলোচনায় আরও অংশ নেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, অভিভাবক প্রতিনিধি মো. মনিরুল ইসলাম, শিক্ষার্থী খাদিজাতুর কোবরা ও তিলোত্তমা দাশ কোবরা প্রমুখ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD