1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে অবৈধ মাটি কাটায় দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে অবৈধ মাটি কাটায় দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার পঠিত
আয়শা রহমান প্রজ্ঞঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমতিবিহীনভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে দুইটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌর এলাকার পানুয়ারপুলের ‘এসবিসি’ ইটভাটা ও ভিংলাবাড়ির ‘একতা’ ইটভাটাকে পৃথক দুই মামলায় ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
‘ইট প্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩’-এর ১৫(১) ধারায় এই দন্ডাদেশ প্রদান করা হয়। এসময় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) অপু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, পরিবেশ বিপর্যয় থেকে মানুষের জান-মাল, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা এবং কৃষিজমি ও গোমতী নদী থেকে মাটি কাটা রোধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেন, মাটি খেকো চক্র রাতের আঁধারে ও পাহারাদার বসিয়ে প্রশাসনের নজরদারি এড়িয়ে মাটি উত্তোলন করছে।
তিনি আরও বলেন, ‘ওরা যতই অভিনব কৌশল নিক, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি কাটা প্রতিরোধে কঠোর অভিযান চলবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD