1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাব আর নেই - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাব আর নেই

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার পঠিত
দৈনিক কুমিল্লা রিপোর্ট।।
দৈনিক রূপসী বাংলার সম্পাদক,  কুমিল্লা পৌরসভার সাবেক কমিশনার , জাতীয় মহিলা সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কীর্তিমতী সাংবাদিক বেগম হাসিনা ওহাব আর নেই।  রোববার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টায় তিনি কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন হাসিনা ওহাবের ছোট ছেলে দৈনিক রূপসী বাংলা প্রত্রিকার বার্তা সম্পাদক আসিফ তরুনাভ। মৃত্যুককালে তিনি  তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে যান । দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাবের মৃত্যুতে কুমিল্লার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।
কুমিল্লা  প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন,দৈনিক রূপসী বাংলা এর সম্পাদক হাসিনা ওহাব শুধুমাত্র একজন কীর্তিময় সাংবাদিক ছিলেননা তিনি একাধারে বহু গুনের অধিকারী ছিলেন। তার মৃত্যুতে কুমিল্লা প্রেসক্লাবসহ কুমিল্লার সাংবাদিক মহল গভীর শোকাহত। তার পরিবারকে আল্লাহ এ শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।
কুমিল্লার প্রবীন সাংবাদিক এটিএন বাংলা ও এটিন নিউজের কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক বলেন, সাংবাদিক হাসিনা ওহাব যেমন একজন গুণধর সাংবাদিক ছিলেন। কুমিল্লার বেশির ভাগ সাংবাদিক তৈরি হয়েছে এ পত্রিকা থেকে। তার মৃত্যুতে কুমিল্লা একজন শিষ্টাচার গুণী সাংবাদিককে হারালো। দীর্ঘ  ৫৪ বছর ধরে প্রকাশিত  দৈনিক রূপসী বাংলা পত্রিকাটি দেশের ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উল্লেখ্য রোববার বাদ জোহর বাগিচাগাও জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD