1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
২৫ জানুয়ারী নির্বাচনী জনসভায় চৌদ্দগ্রামে আসছেন তারেক রহমান জনসভার মাঠ পরিদর্শনে কামরুল হুদা সহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

২৫ জানুয়ারী নির্বাচনী জনসভায় চৌদ্দগ্রামে আসছেন তারেক রহমান জনসভার মাঠ পরিদর্শনে কামরুল হুদা সহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারই অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারী কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের বিএনপি’ মনোনীত প্রার্থী মো. কামরুল হুদার ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী।

এর আগে তারেক রহমান আগামী ২৪ জানুয়ারী কুমিল্লা শুয়াগাজী ডিগবাজী মাঠে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। একদিনের ব্যবধানে তারেক রহমানের চৌদ্দগ্রামে আগমন উপলক্ষে নেতাকর্মীরা বেশ উজ্জবিত হয়ে উঠেছেন। ২৫ জানুয়ারির জনসভাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে বিএনপি প্রার্থী মো. কামরুল হুদা সহ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র নেতৃবৃন্দ জনসভাস্থল পরিদর্শন করেছেন।

জনসভাস্থল পরিতদর্শনকালে বিএনপি প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা বলেন, চৌদ্দগ্রাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি উর্বর ঘাটি। দেশনায়ক তারেক রহমান চৌদ্দগ্রামের মানুষের আকাঙ্খা বুঝতে পেরে তিনি আগামী ২৫ জানুয়ারী বিকেলে চৌদ্দগ্রাম এইচ.জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
কামরুল হুদা আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, এই জনসভায় দুই লক্ষাধিক লোকজন অংশ গ্রহণ করবেন এবং এই জনসভায় তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিএনপি’র নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একবার এই মাঠে জনসভা করেছিলেন। দীর্ঘ ২৯ বছর পর আবারো বিএনপির কোন শীর্ষ নেতৃত্ব চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভা করতে আসছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD