1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৪ দেবীদ্বার হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-৪ দেবীদ্বার হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার পঠিত
আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার (২০ জানুয়ারী) সকাল ১১টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা রাকিবুল ইসলাম এর নিকট ওই মনোননয় পত্র প্রত্যাহার করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী মু. সাইফুল ইসলাম শহীদ, জেলা মজলিসে সুরা সদস্য ভিপি গোলাম মোস্তফা সরকার, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা পূর্ব সহ সাংগঠনিক সম্পাদক মুফতী জামসেদ হুসাইন হাবিবী, উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রচার সম্পাদক হাফেজ ক্বারী আবদুল কাইয়ুম ও জাতীয় যুব শক্তির উপজেলা নেতা মুহতাদির যারিফ সিক্ত প্রমুখ।
এছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আরেক শরীক দল খেলাফত মসলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান প্রার্থীতা প্রত্যাহার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন’- ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’র ইরফানুল হক সরকার, খেলাফত মজলিস’র মোহাম্মদ মজিবুর রহমান, গণঅধিকার পরিষদ-জিওপি’র মো. আবু জসিম উদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিস’র মোফাজ্জল হোসেন।
এদিকে জামায়াতে ইসলামী মনোনয়নপত্র সংগ্রহ করলেও এনসিপির সঙ্গে নির্বাচনী জোট থাকায় তারা প্রার্থী দেয়নি। হাসনাত আব্দুল্লাহ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলাম শহীদ, যিনি জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ান।
অন্যদিকে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’-এর শরিক হওয়ায় তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD