1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে ইয়াবা-সহ মাদক কারবারি আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে ইয়াবা-সহ মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট থানার বিশেষ অভিযানে সুমন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার জোড্ডা বাজারের পশ্চিম পাশ থেকে তাকে ধাওয়া করে জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া ফকির মার্কেটের ইসমাঈলের দোকানের সামনে গিয়ে আটক করা হয়। এসময় মাদক কারবারি সুমন মিয়ার নিকট থেকে ১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। আটক মাদক কারবারি সুমন মিয়া উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামের সায়েদুল হকের ছেলে।

নাঙ্গলকোট থানা পরিদর্শক তদন্ত শাহজালাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি সুমন মিয়াকে আটক করা হয়েছে। তার নিকট থেকে এক শ’ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD