1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ীর লোকজন অন্যত্র দাওয়াত খেতে যাওয়ায় খালি বাড়িতে সুযোগ পেয়ে একই পরিবারের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ পায় ২৫ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুটে নিয়েছে সংঘবদ্ধ একটি চোরচক্র। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরে উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন ভুক্তভোগী শফিকুর রহমান। এ ঘটনায় ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, ভুক্তভোগি শফিকুর রহমানসহ পরিবারের সদস্যরা শনিবার বেলা ১২টার সময় পাশ্ববর্তী ইউনিয়নের কাছানিয়া গ্রামে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বের হয়। দুপুর আড়াইটার সময় দাওয়াত খাওয়া শেষে বাড়ি প্রবেশ করতেই বাড়ীর মূল গেইট ও ঘরের কলাপসিবল গেইটের তালা ভাঙা দেখতে পান তারা। পরবর্তীতে ঘরে গিয়ে দেখেন ঘরে থাকা তিনটি স্টীলের আলমারি ও একটি ওয়ারড্রপ ভাঙ্গা ও জিনিসপত্রগুলো এলোমেলেভাবে পড়ে রয়েছে। সংঘবদ্ধ চোরচক্র আলমারিতে থাকা ছয়টি স্বর্ণের চেইন, একটি আংটি, একজোড়া চুড়ি, একজোড়া নেকলেসসহ দশ ভরি সমপরিমান স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

ভুুক্তভোগী শফিকুর রহমান বলেন, পরিবার নিয়ে দাওয়াত খাওয়া শেষে ফিরে এসে দেখি, ঘরের বাহিরের ও ঘরের মূল কলাপসিবল গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে যায় চোরচক্র। চোরচক্রের আতঙ্ক থেকে বাঁচতে থানায় অভিযোগ দায়ের করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর কয়েকজন বলেন, দিনে-দুপুরে এভাবে চুরির ঘটনা সকলের মাঝে আতঙ্ক বাড়িয়েছে। জনবহুল ধোড়করা বাজারের পাশে এমন দুর্ধর্ষ চুরির ঘটনা মেনে নেয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট অনুরোধ জানাই।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন রোববার বিকেলে বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী শফিকুর রহমানের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD