1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী।

কল্যাণ সভায় কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের নিকট তাঁদের নানাবিধ সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগসহকারে পুলিশ সদস্যদের কথা শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে অত্যন্ত সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ ও নিয়ন্ত্রণ মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় গত ডিসেম্বর ২০২৫ মাসের জন্য শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তৌহিদুল আনোয়ার, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা—কে সম্মাননা প্রদান করা হয়।
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অফিসার ও ফোর্স সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য তাদের অনুপ্রাণিত করা হয়। একই সঙ্গে আগামীতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান পুলিশ সুপার। কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD