1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সাংবাদিক ইমনের বোন সবুরা বেগমের ইন্তেকাল জানাযা শেষে দাফন সম্পন্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে সাংবাদিক ইমনের বোন সবুরা বেগমের ইন্তেকাল জানাযা শেষে দাফন সম্পন্ন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

 

 

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘দৈনিক সকালের সময়’ ও ‘দৈনিক ভোরের সূর্যোদয়’ এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমন এর বড় বোন সবুরা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামের চকবাজারস্থ “পার্ক ভিউ হসপিটাল” এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় ইন্তেকাল করেছেন। বুধবার রাত সাড়ে নয়টায় মরহুমার নিজ বাড়ী উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি দক্ষিণ পাড়া কাজী বাড়ী সংলগ্ন মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি একই গ্রামের মরহুম আলহাজ¦ মাস্টার ওবায়দুল হক মোল্লার দ্বিতীয় মেয়ে ও একই গ্রামের কাজী মো. হাছানুজ্জামান এর সহধর্মীনি এবং চট্টগ্রামের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান “মেসার্স আজাদ স্টীল” এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মো. তাজুল ইসলাম, মো. সফর উদ্দীন ও আজমীর হোসেন মনির এর মমতাময়ী মা। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে সবুরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD