1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা শিক্ষা বোর্ড আন্ত:কলেজ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা শিক্ষা বোর্ড আন্ত:কলেজ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৪ বার পঠিত

নেকবর হোসেন

“ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আন্ত: কলেজ এ্যাথলোটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন ও পরবর্তীতে পুরষ্কার বিতরণ করা হয়।
বুধবার (১৪ জানুয়ারী) সকালে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে উক্ত প্রতিযোগীতার উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।প্রধান অতিথির মাধ্যমে মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে মাঠ পর্যক্রমের মাধ্যমে খেলার উদ্বোধন করেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সচিব প্রফেসর খন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ বকতিয়ার রহমান গাজী।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কলেজ পরিদর্শক প্রফেসর নুরুন্নবী আলম এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমিক) এবং ক্রীড়া কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোহাম্মদ আব্দুল কাদির,সহকারী ক্রীড়া কর্মকর্তা মোঃ সাঈম মিয়া ।
উক্ত প্রতিযোগীতায় কুমিল্লা শিক্ষাবোর্ড আওতাধীন ২৫ টি কলেজের ৯৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আদর্শ ও নৈতিক আচরণের মাধ্যমে নিজেকে বদলিয়ে নবরূপে তারুণ্যের গতিকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় হলো আমাদের বড় চাওয়া। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নেও বড় ভূমিকা রাখতে হবে। তাহলেই দেশ ও সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে আসবে এই প্রতিযোগিতার মাধ্যমে।
একই দিন বিকেলে পুরষ্কার বিতরণ পর্বে কুমিল্লা শিক্ষা বোর্ডের ঊপ -সচিব (একাডেমি)ও ক্রীড়া কর্মকর্তা আবদুল কাদির অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন – কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া অফিসার মোঃসাঈম মিয়া,কুমিল্লা শিক্ষাবোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বিভিন্ন কলেজের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD