1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২২৩ বার পঠিত

 

 

নেকবর হোসেন  ও আয়শা রহমান প্রজ্ঞা ।। 

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সিএনজি যাত্রী এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম জুনাইদ হোসেন (২২)। তিনি আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছয়গুরা) এলাকায় সনি ব্রিকস ফিল্ডের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাগামী একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ইটবোঝাই একটি ট্রাক্টর সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী জুনাইদ হোসেন নিহত হন এবং সিএনজি চালক গুরুতর আহত হন।
নিহত জুনাইদ হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সমীবাদ গ্রা মের মো. আক্তার হোসেনের ছেলে। তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সোনাকান্দা আলিয়া মাদ্রাসার তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান রাত সোয়া ৯টায় জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় কবলিত সিএনজি ও ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD