1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান: কৃষি জমির মাটি লুট; ড্রেজার ধ্বংস ও কারাদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান: কৃষি জমির মাটি লুট; ড্রেজার ধ্বংস ও কারাদণ্ড

  • প্রকাশিতঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার  প্রতিনিধি।। 

কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে কৃষিজমির টপ সয়েল কেটে নেয়ার অভিযোগে, ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ড্রেজার ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রসাশন।

রবিবার(১১জানুয়ারি) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ড বুড়িরপার বাজারের নিকটবর্তী জুলুশ ফকিরের বাড়ির পাশের মাঠে ফসলি জমিতে ব্যাবহৃত ড্রেজার মেশিনটি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে অভিযানে ধ্বংস করা হয় এবং একই ইউনিয়নের বুড়িরপার গ্রামের জুজু মিয়ার ছেলে ড্রেজার মালিক মোঃ মাছুম (২৮)’কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে এ সাজা দেওয়া হয়। এসময় দেবীদ্বার থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। স্থানীয়রা প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়ে এসব অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আরোও জোড়ালো ভূমিকা রাখার দাবি জানিয়েছেন।

এবিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত আছে। আজ একটি ড্রেজার ধ্বংস ও ড্রেজার মালিককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত সপ্তাহে ভ্রাম্যমান আদালতের অভিযানে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে দুটি ড্রেজার ধ্বংস করা হয়েছে। তাছাড়া গোমতী নদীতে মাটি কাটার অভিযোগে ইতিমধ্যে অভিযানে কয়েকটি ট্রাক্টর আটক করা হয়েছে ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD