1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ার ইউএনও মাহমুদা জাহান একজন মানবিক মানুষ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ার ইউএনও মাহমুদা জাহান একজন মানবিক মানুষ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। একজন দক্ষ প্রশাসক হিসেবেই নয়, বরং একজন মানবিক মানুষ হিসেবে তিনি ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার অসহায়, দুস্থ, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ইউএনও মাহমুদা জাহান। শীত মৌসুমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ব্যক্তিগত তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ, এতিমখানার শিক্ষার্থীদের সহায়তা, দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী প্রদানসহ নানা মানবিক কর্মকাণ্ডে তাকে সরাসরি মাঠে সক্রিয় দেখা গেছে।

বিশেষ করে উপজেলার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হয়েও সাধারণ মানুষের কাতারে নেমে এসে তাদের দুঃখ-কষ্ট শোনেন, সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগ নেন এমন দৃশ্য ব্রাহ্মণপাড়ায় এখন পরিচিত।

ইউএনও মাহমুদা জাহান শুধু মানবিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন, তিনি প্রশাসনিক স্বচ্ছতা, সুশাসন ও আইনশৃঙ্খলা রক্ষায়ও কঠোর ভূমিকা পালন করে আসছেন। অবৈধ ড্রেজার বন্ধে অভিযান, সরকারি জমি রক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠান তদারকি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে তার দৃঢ় অবস্থান উপজেলাবাসীর আস্থা আরও বাড়িয়েছে।

সাধারণ মানুষ মনে করেন, বর্তমান সময়ে এমন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক সত্যিই বিরল। তারা বলেন, ইউএনও ম্যাডাম আমাদের কথা শোনেন, সমস্যাকে নিজের সমস্যা মনে করেন। প্রশাসনের এমন মানবিক মুখ আমরা আগে খুব কমই দেখেছি।

মানবিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে ইউএনও মাহমুদা জাহান ব্রাহ্মণপাড়া উপজেলার প্রশাসনে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এমন মানবিক নেতৃত্বে উপজেলার উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার আরও সুদৃঢ় হবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD