1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা- ৪  (দেবীদ্বার) আসনঃ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে বিএনপির প্রার্থীর আবেদন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা- ৪  (দেবীদ্বার) আসনঃ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে বিএনপির প্রার্থীর আবেদন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩১৯ বার পঠিত

 

 

আয়শা রহমান প্রজ্ঞা,দেবীদ্বার  প্রতিনিধি।। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশন (ইসি)তে বিএনপির প্রার্থীর আবেদন করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আবেদন করেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
হাসনাত আব্দুল্লাহর মনোনয়নের বিরুদ্ধে হলফনামায় পরস্পরবিরোধী তথ্য, সম্পদ বিবরণে বড় গরমিল, স্ত্রীর আয়কর রিটার্ন না দেওয়া এবং নির্বাচন ব্যয়ের উৎস অস্পষ্ট দেখিয়ে ওই আবেদন করা হয়।
আপিলে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হলো সম্পদ বিবরণে বড় ধরনের অসঙ্গতি। এক অংশে ২০ ভরি স্বর্ণের মূল্য শূন্য টাকা দেখানো হলেও অন্য অংশে একই স্বর্ণালংকারের মূল্য ২৬ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।  প্রার্থীর নিজের আয়কর তথ্য দেওয়া হলেও তার স্ত্রীর আয়কর রিটার্ন দাখিল করা হয়নি, যা নির্বাচন আইন অনুযায়ী বাধ্যতামূলক। একই সঙ্গে সম্ভাব্য প্রায় ৩০ লাখ টাকা নির্বাচনী ব্যয়ের উৎস হিসেবে “সাধারণ জনগণের অনুদান” উল্লেখ করা হলেও এর কোনো নির্দিষ্ট ও যাচাইযোগ্য ব্যাখ্যা নেই। নির্বাচনী ব্যয়ের উৎস ও আয়কর সংক্রান্ত ত্রæটি একসঙ্গে থাকলে তা মনোনয়নের ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করে
কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্ব›দ্বী একই আসনের বিএনপি দলীয় প্রার্থী ও জাতীয় কমিটির সদস্য ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী।
শুক্রবার সন্ধ্যায় বিএনপি কুমিল্লা উত্তর জেলার সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও এমপি প্রার্থী মঞ্জুরুল আহসান মূন্সীর ছেলে ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী তার পিতা কর্তৃক এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশন (ইসি)তে আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এমূহুর্তে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD