1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২, আহত অন্তত ১২ - Dainik Cumilla
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে দারগার বাড়ি-সহ কয়েক বাড়িতে চুরি, থানায় অভিযোগ কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা রমজান ও ঈদকে সামনে রেখে কুমিল্লায় পুলিশ ও দোকান মালিকদের মতবিনিময় সভা কুবিতে সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​কুবিতে ভর্তির সময় ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি দেবীদ্বারে ৩৮ লক্ষ টাকা ব্যায়ে ড্রেনের কাজে অনিয়ম; ঠিকাদারকে কারন দর্শানোর নোটিশ ক্যালিওগ্রাফি ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন দেবীদ্বারের গর্ব ‘গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ’  কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক নারী নিহত পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি: রাসেল, সম্পাদক: প্রিন্স

ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২, আহত অন্তত ১২

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পঠিত

 

চান্দিনা প্রতিনিধি ।।

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে পড়ে গিয়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন যাত্রী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে দড়ানীপাড়া ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাসটি দড়ানীপাড়া ইউটার্ন অতিক্রম করার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার পরপরই ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন,“দুর্ঘটনাটি আমার ফাঁড়ির সামান্য সামনে ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। এ ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন এবং প্রায় ১২ জন আহত হয়েছেন।”

তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD