1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দল আহ্বায়ক হলেন নাঙ্গলকোটের আলহাজ্ব মিজানুর রহমান খোকন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দল আহ্বায়ক হলেন নাঙ্গলকোটের আলহাজ্ব মিজানুর রহমান খোকন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনীত হয়েছেন আলহাজ্ব মিজানুর রহমান খোকন। মিজানুর রহমান খোকন ইতিপূর্বে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামাদল যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় ওলামাদল সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৌদিআরবের জেদ্দা শাখা সাবেক সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দলের দায়িত্ব পালন করেন। গত মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজা ও সদস্য সচিব এডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মিজানুর রহমান খোকনকে কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়।

আলহাজ্ব মিজানুর রহমান খোকন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কৃতি সন্তান। তিনি উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের ভোলাকোট গ্রামের মরহুম মাওলানা মকবুল আহম্মেদের বড় পুত্র। তার ছোট ভাই মাওলানা মানসুর আহম্মেদ জয়াগ মাদ্রাসা মুহতামিম। আলহাজ্ব মিজানুর রহমান খোকনের পরিবারের সবাই লন্ডন, কানাডা ও আমেরিকায় বসবাস করলেও তিনি দল ও দেশের টানে বছরের অধিকাংশ সময় থেকে যান বাংলাদেশে। তারই ফলশ্রুতিতে দল তাঁকে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামাদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক করে সম্মানিত করেছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD