1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবীদ্বারে রুবেল হত্যা মামলায় যুবলীগ নেতা ইউনুছ মেম্বার গ্রেফতার   - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার দেবীদ্বারে রুবেল হত্যা মামলায় যুবলীগ নেতা ইউনুছ মেম্বার গ্রেফতার  

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পঠিত
আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত আঃ রাজ্জাক রুবেল হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে যুবলীগ নেতা ইউনুছ মিয়া সরকার (৪৭)কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে দেবীদ্বার উপজেলার নুরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অপর দিকে ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রুহুল আমিন জানান, আমার ইউপি সদস্য ইউনুছ মেম্বারকে নিয়ে বিশেষ প্রয়োজনে গত রাতে থানায় যাই। এ সময় থানার এক দারোগা ইউনুছ মেম্বারকে আটক করে হাজতে ঢুকিয়ে দেয়। তার বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি জানান, উপরের নির্দেশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার ৪ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেফতারকৃত ইউনুছ মিয়া সরকার উপজেলার নুরপুর গ্রামের সরকার বাড়ির মৃত সিরাজুল ইসলাম সরকারের ছেলে। তিনি দেবীদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার) বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ২০২৩ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা ও বাসচালক আঃ রাজ্জাক রুবেল (৩৫)। এ ঘটনায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুনসহ ৭০ জনকে এজহার নামীয় ও অজ্ঞাতনামা ১৫০-২০০সহ ২৭০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়।
যুবলীগ নেতা ইউনুছ মিয়া সরকার এ মামলার এজাহারনামীয় আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “রুবেল হত্যা মামলার তদন্তে ফতেহাবাদ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইউনুছ মেম্বারের জড়িত থাকার তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD