1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে ঋণখেলাপির দায়ে বিএনপি প্রার্থী মঞ্জু মূন্সীর প্রার্থিতা বাতিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে ঋণখেলাপির দায়ে বিএনপি প্রার্থী মঞ্জু মূন্সীর প্রার্থিতা বাতিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮৩ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা,দেবীদ্বার কুমিল্লা।। 

ঋণখেলাপির দায়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট ডিভিশনের চেম্বার জজ আদালত। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আইনগত সুযোগ হারালেন তিনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ সংক্রান্ত আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।আদালত সূত্রে জানা গেছে, এর আগে ঋণখেলাপির তালিকা থেকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর নাম স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। তবে ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।

চেম্বার আদালতের সর্বশেষ আদেশে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর না থাকায় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী আইনগতভাবে ঋণখেলাপি হিসেবেই বিবেচিত থাকবেন। প্রচলিত আইন অনুযায়ী, ঋণখেলাপিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য।

উল্লেখ্য, কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর প্রার্থিতা ঋণখেলাপির দায়ে বাতিল হওয়ায় কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর বিজয় সম্ভাবনা অনেকটাই নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এবিষয়ে দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম জানান, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন দাখিলের সময় হাইকোর্টের বৈধ স্টে (স্থগিতাদেশ) এর আওতায় ছিলেন। ফলে তাকে আইনগতভাবে ঋণখেলাপি হিসেবে গণ্য করার সুযোগ নেই। আজ আইডিএলসি ব্যাংকের দায়ের করা আপিলের মাধ্যমে তার মনোনয়ন তাৎক্ষণিকভাবে বাতিল হওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং পরবর্তী শুনানিতে মনোনয়ন সংক্রান্ত চূড়ান্ত রায় জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD