1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে জামায়াতের করপাটি গ্রাম ইউনিটের উদ্যোগে উঠোন বৈঠক অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে জামায়াতের করপাটি গ্রাম ইউনিটের উদ্যোগে উঠোন বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রাম ইউনিট জামায়াতে ইসলামীর উদ্যোগে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আশেপাশের কয়েকটি বাড়ির নারী ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর করপাটি, মরকটা ও আগুনশাইল (০৯নং ওয়ার্ড) নির্বাচনী কেন্দ্রের প্রতিটি পাড়া ও বাড়ি ভিত্তিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার বিকালে করপাটি মোল্লা বাড়ীতে এ উপলক্ষে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথি ছিলেন করপাটি, মরকটা ও আগুনশাইল কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক কাজী মোহাম্মদ ইলিয়াছ।

কনকাপৈত ইউনিয়নের ০৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. বেলাল হোসেন এর সভাপতিত্বে উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা মোহাম্মদ হোসাইন মোল্লা, জামায়াত নেতা মহিন উদ্দিন মুন্সী, মো. সাদ্দাম হোসেন মোল্লা, কাজী মো. আহসান উল্লাহ, কাজী মো. শহিদুল্লাহ, কাজী আরব আলী, মো. আব্দুস সাত্তার মোল্লা, আমজাদ হোসেন মোল্লা শুভ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD