1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অধ্যাপক মোজাফফর আহমদের ১০১তম জন্মবার্ষিকী - শ্রদ্ধা-ভালবাসায় স্মরণ করতে প্রস্তুত দেবীদ্বারবাসী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

অধ্যাপক মোজাফফর আহমদের ১০১তম জন্মবার্ষিকী – শ্রদ্ধা-ভালবাসায় স্মরণ করতে প্রস্তুত দেবীদ্বারবাসী

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

শফিউল আলম রাজীব, দেবীদ্বার:

উপমহাদেশে প্রগতিশীল রাজনীতিতে আলো ছড়ানো অনন্য ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর বিপ্লবী সরকারের উপদেষ্টা। ১৯৭১-এ ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনী গঠনের অন্যতম উদ্যোক্তা। কুড়েঘর প্রতীকের রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সাবেক সভাপতি, প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের আজ (১৪এপ্রিল) ১০১ তম জন্মবার্ষিকী।

অধ্যাপক মোজাফ্ফর আহমদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের সম্ভ্রান্ত ভূইয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আলহাজ্ব কেয়াম উদ্দিন ভূইয়া, মায়ের নাম আফজারুন্নেছা। বাবা ছিলেন একজন স্কুলশিক্ষক। মোজাফফর আহমদ স্থানীয় হোসেনতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, জাফরগঞ্জ রাজ ইনস্টিটিউশন ও দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং ভিক্টোরিয়া কলেজে উচ্চমাধ্যমিক পড়াশোনা করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন এবং ইউনেস্কো থেকে ডিপ্লোমা লাভ করেন। বাংলাদেশে সুস্থ্য ধারার রাজনীতির অন্যতম পথিকৃৎ, উপমহাদেশের বাম প্রগতিশীল আন্দোলনের পুরুধা ‘কুড়ের ঘরের ন্যাপ মোজাফফর’ খ্যাত এ রাজনীতিবিদ ২০১৯ সালের এই দিনে ৯৭বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, গণসংগঠন, সামাজিক সংগঠন ও ব্যাক্তি উদ্যোগে এ মহান নেতার ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তাঁর নিজ গ্রাম এলাহাবাদে প্রতিষ্ঠিত ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনে প্রয়াত নেতার সমাধীতে পূষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। অপর দিকে বিকেল ৪ টায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উদ্যাগে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনাসভা ও ইফতারের আয়োজন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD