1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৫২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল,

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্তর্গত ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর মাধ্যমে তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে তার আবেদনের আলোকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে ভিপি সরকার জহিরুল হক মিঠুন দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা প্রকাশ করছে।

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

সরকার জহিরুল হক মিঠুনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। এ নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলহামদুলিল্লাহসহ নানা স্লোগান লিখে পোস্ট দিচ্ছেন।

উল্লেখ্য, ভিপি সরকার জহিরুল হক মিঠুন দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি আমরা দুনিয়া ও আখিরাতের কাজ করি (দ্বীনের পথে) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভিপি সরকার জহিরুল হক মিঠুন বলেন, দলের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাকে যে আস্থা ও বিশ্বাস দিয়েছে, তা রক্ষা করতে সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD