1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
অলিপুর মোহাম্মদীয়া সুফিয়া নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক মাহফিল - Dainik Cumilla
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাধক ও লেখক রুহুল আমিন সাবের আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ —– প্রশাসনের উচিত দোষীদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া- মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশকক কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনের বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন, ছেলে আটক ব্রাহ্মণপাড়ায় স্ত্রী আত্মহত্যা: প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার দেবীদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার কুসিকের ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন করলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঈদ শেষে কমেনি ভাড়া, কুমিল্লা–ব্রাহ্মণপাড়া সড়কে নৈরাজ্যের অভিযোগ স্বাভাবিক ৬০ টাকার ভাড়া বেড়ে ১০০–১৫০, বিপাকে যাত্রীরা শ্রদ্ধা- ভালোবাসার সাথে  রাষ্ট্রীয় মর্যাদায়  ভাষা সৈনিক সাবেক এমপি ন্যাপ নেত্রী আমেনা আহমেদ জানাজা শেষে স্বামীর পাশে শায়িত  অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই

অলিপুর মোহাম্মদীয়া সুফিয়া নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক মাহফিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৫৭ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোটের অলিপুর মোহাম্মদীয়া সুফিয়া নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ১৩তম বার্ষিক দস্তারবন্দী ও ইছালে ছাওয়াব মাহফিল বুধবার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কনকইজ বায়তুল আমান জামে মসজিদ সেক্রেটারী আলহাজ্ব মাওলানা মো: সেলিমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু।

মাহফিলে প্রধান আলোচক ছিলেন, লক্ষীপুর রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসা মুহাদ্দিস সাইফুল ইসলাম যশোরী, বিশেষ ওয়ায়েজিন ছিলেন, কাছারীপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যাপক মাওলানা মুফতি মশিউর রহমান সালেহী, বিশেষ আলোচক ছিলেন, শিল্পী মাওলানা মুফতি ইমাম হোসাইন, বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা ওসমান গণী চাঁদপুরী, মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন, অলিপুর মোহাম্মদীয়া সুফিয়া নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ জাহাঙ্গীর আলম মামুন, শিক্ষক শরীফুল আলম নয়ন প্রমুখ।

মাহফিল শেষে মাদরাসার ৬ জন হাফেজ শিক্ষার্থীদের পাগড়ী ও সনদ প্রদান এবং আখেরী মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ সূফী আলহাজ্ব মাওলানা গিয়াস উদ্দিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD