1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় কুমিল্লার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে করণীয় বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “দেশ নির্বাচনমুখী। নির্বাচনকে কেন্দ্র করে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ দেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। সভার কার্যপত্র পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী।সভায় আরও উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ আহমেদ চৌধুরী, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সূজন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোতালেব হোসাইন, জামায়াত নেতা নজির আহমেদ, এবি পার্টির মহানগর আহ্বায়ক গোলাম সামদানি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম হানিফসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং নির্বাচনকালীন সময়সহ ভবিষ্যতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার জন্য বিশেষ জোর দেওয়া হয়। যে কোনো ধরনের পরিস্থিতির অবনতি রোধ করে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD