1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

 

নেকবর হোসেন

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে পুলিশের সঠিক ভাবে দায়িত্বপালন পূর্বের সকল বদনাম ঘুচানোর প্রচেষ্টা হবে; এজন্য সারা দেশে প্রায় দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে জানিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার ও পুলিশ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব মোঃ আনিসুজ্জামান বলেছেন, পুলিশের চেইন অব কমান্ড ঠিক করা হচ্ছে। এর আগে এই বিষয়টি নষ্ট হয়ে গিয়েছিলো। যে কারনে জবাবদিহিতা কমে গিয়েছিলো। এখন থেকে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারগণের কাছে রিপোর্ট করবেন, সার্কেল অতিরিক্ত সুপারগণ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ রিপোর্ট করবেন জেলা পুলিশ সুপারকে। এছাড়া একজন এসআই বা উপ- পরিদর্শকের এসিআর লেখার দায়িত্ব দেয়া হয়েছে সার্কেল পুলিশ সুপারকে- এতে চেইন অব কমান্ড ও জবাবদিহিতা কঠোর হবে।
মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন। এসময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল ইসলাম, সদর সার্কেল সাইফুল মালিকসহ বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

কুমিল্লা নগরীর অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে সচেষ্ট থাকবেন বলে উল্লেখ করে জেলায় নবাগত পুলিশ সুপার বলেন, পুলিশের যারা টোকেন বানিজ্য যারা করেন তাদের বিরুদ্ধে আমি ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। কুমিল্লা শহরে প্রায় ৩৬ হাজার যানজট চলাচল করে, কিন্তু সিটি কর্পোরেশনের জন্য মাত্র ৬ হাজার অটোরিকশা ও ইজিবাইক চলাচলের কথা রয়েছে। তাই আমরা আগামীকাল থেকেই সিটি কর্পোরেশনের সহযোগিতায় কুমিল্লা নগরীতে যানজট নিরসনে অভিযান শুরু করব।
সাংবাদিকদের একমাত্র জবাবে পুলিশ সুপার বলেন , পাঁচ আগস্ট পরবর্তী সময়ের কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে লুট হওয়ার সরকারি অস্ত্র আরে প্রচেষ্টা রয়েছে। এখনো কুমিল্লা জেলার ১৭ টি অস্ত্র ও ৪ হাজার ২৬৬টি এ্যামুনিশন উদ্ধার করা বাকি রয়েছে।
কুমিল্লা জেলায় চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধ, হয়রানিমূলক মামলার বিষয়ে সতর্ক থাকাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিজনক বিভিন্ন যেকোনো কাজ প্রতিরোধে কুমিল্লা জেলা পুলিশ আরো বেশি সতর্ক থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD