1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া ল’ইয়ার্স কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া ল’ইয়ার্স কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৫৯৭ বার পঠিত

নেকবর হোসেন:

ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া ল’ইয়ার্স কমিউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর প্লাটিনাম লাউঞ্জে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আব্দুল বারী, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট হুমায়ুন কবির, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, সুপ্রিমকোর্ট ল’রিপোর্টাস ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. দিদারুল আলম দিদার।

এসিস্টেন্ট এটর্নি জেনারেল অ্যাডভোকেট শামিম খান এবং এডভোকেট আতিকুর রহমান খান এর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুনতামসির আহমেদ রুপম, এডভোকেট কামাল হোসেনসহ প্রায় এক শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এডভোকেট জামাল হোসেন। মুনাজাতে বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সাবেক এমপি বিশিষ্ট আইনজীবী আব্দুল মতিন খসরুসহ প্রয়াত সকল আইনজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়ার এতগুলো বিজ্ঞ আইনজীবী একসাথে দেখে আমি মুগ্ধ।

বুড়িচং-ব্রাহ্মণপাড়ার আইনজীবীদের আহবানে এই বয়সেও আমি এখানে চলে এসেছি। আমি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সকল আইজীবীদের উজ্জল ভবিষ্যত কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার সকল বিজ্ঞ আইজীবীদের ধন্যবাদ দিয়ে ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান করার আশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি এডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD