1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় দুই বছরের ফাইজা নি/হ/ত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাপায় দুই বছরের ফাইজা নি/হ/ত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৪ বার পঠিত

 

 

নেকবর হোসেন

কুমিল্লার হোমনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির চাপায় দুই বছরের শিশু ফাইজা আক্তার নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা এসিল্যান্ডের সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়।
ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে ফাইজা।
শিশুটির মা অভিযোগ করে বলেন—
“গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেলো।”
দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনকে ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে এসকেএফ ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়া গ্রামে।
হঠাৎ সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। পরিবারের দাবি—গাড়িচালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত ইউএনও শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে যান।
শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD